অনন্য মর্যাদার মাস মাহে রমজান। এই মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ তুহফা। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এই মাস প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয়। পুরো রমজান মাসই অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের অধিকারী। তবে এর শেষ দশক অধিক মহিমান্বিত, অত্যধিক মর্যাদাপূর্ণ।
এই দশকের মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ বলেন, “তোমরা কি জানো, লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। (সুরা কদর, আয়াত নং ২-৩)
মহিমান্বিত এই রাতের ফজিলত লাভের জন্য নবীজি যারপরনাই মুজাহাদা-পরিশ্রম করতেন। শুধু নিজে নয়, পরিবারকেও এ মহান ফযীলতে শামিল করার চেষ্টা করতেন। উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন– كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَخَلَ الْعَشْرُ، أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهٗ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ অর্থ: রমযানের শেষ দশক শুরু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। পরিবারকে জাগিয়ে দিতেন এবং নিজে কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন। (সহিহ বুখারি, হাদিস নং ২০২৪)
লিখেছেন:
মুফতি মুহাম্মদ সানাউল্লাহ
শিক্ষক, মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী
লেখাটি ০৯/০৩/২০২৬ সময় নিউজে প্রকাশিত হয়। লিংক- https://www.somoynews.tv/news/2026-03-09/uQKNtRAV




